বিটাক নেবে অতিথি প্রশিক্ষক

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়ায় দৈনিক হাজিরার ভিত্তিতে মেশিন শপ প্র্যাকটিস ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন অতিথি প্রশিক্ষক নেওয়া হবে।

আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে বিএসসি ইন মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিল্পকারখানায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ লেভেল-২ পাস/সংশ্লিষ্ট বিষয়ে শিল্পকারখানায় ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে। আগামী ১৬ মার্চ বিকেলে পাঁচটার মধ্যে অতিরিক্ত পরিচালক, বিটাক বগুড়া বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদনকারীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও সময় ২২ মার্চ সকাল ১০টা। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না।

অতিথি প্রশিক্ষকদের বেতন দৈনিক ১ হাজার ২০০ টাকা হারে মাসে সর্বোচ্চ ২০ কার্যদিবস।