
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গবেষণা সংস্থাটি রিসার্চ ডিভিশনে প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস টুলস ব্যবহারে পারদর্শী হতে হবে। রিসার্চ রাইটিংয়ে দক্ষ হতে হবে। গবেষণা ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা, ফ্রিল্যান্স বা বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্ক থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: মাসিক ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।