বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব লাইফ সায়েন্সেস’–এর ডিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি নতুন এই বিভাগ চালু করতে যাচ্ছে। আবেদন করতে প্রয়োজন হবে ১২ বছরের কাজের অভিজ্ঞতা।
* ডিন, স্কুল অব লাইফ সায়েন্সেস
যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইফ সায়েন্সেস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ১২ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে পাঁচ বছর অ্যাসোসিয়েট ডিন, ডিন বা সমমানের পদে থাকতে হবে। একাডেমিক, গবেষণা, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে মজবুত নেটওয়ার্ক তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে মূল্য সৃষ্টির কৌশলগত ধারণা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, বিশেষ করে গ্লোবাল সাউথকে কেন্দ্র করে। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা।
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি জমা দিতে হবে-
১. কভার লেটার
২. জীবনবৃত্তান্ত
৩. তিনজন রেফারেন্সের তথ্য
আবেদন পাঠাতে হবে (deanrecruitment@bracu.ac.bd) ই–মেইলে অথবা ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে: career.bracu.ac.bd।
বিষয় হিসেবে উল্লেখ করতে হবে: Dean, School of Life Sciences
৭ অক্টোবর ২০২৫