বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ভোলা জেলায় একটি প্রকল্পে এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন/এমআইএস এবং ডকুমেন্টেশন বিষয়ে বাংলাদেশের যেকোনো উন্নয়ন সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উদ্যোক্তা উন্নয়ন-সংক্রান্ত প্রকল্প এবং সমজাতীয় ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এমআইএস, এমএস অফিস প্যাকেজ, ওপেন ডাটা কিটস/কোবো টুলবক্স, এসপিএসএস/এসটিএটিএ বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছর মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ভোলায় শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: ভোলা
বেতন-ভাতা: মাসিক সাকল্যে বেতন ৫০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা দেওয়া হবে।
আগ্রাহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ করে আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ), এফডিএ ভবন, আদর্শপাড়া, ওয়ার্ড নম্বর-৬, চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা। ই-মেইল: smart.fda.bhola@gmail.com।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৪।