মডেল: নুসরাত ও সিফাত
মডেল: নুসরাত ও সিফাত

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আছে স্থানান্তর ভাতা, আজই আবেদন করুন

ডেনমার্কভিত্তিক মানবিক সহায়তাকারী সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ইকোনমিক রিকোভারি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ইকোনমিক রিকোভারি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অ্যাগ্রিকালচার/ ন্যাচারাল/ সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডিআরসি বাংলাদেশে লাইভলিহুড/ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লাইভলিহুড/লাইভলিহুডস রিসার্চ প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে

সুযোগ–সুবিধা: গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, স্থানান্তর ভাতা, কর্মীর পরিবারসহ গোষ্ঠী বিমা, দাঁত ও চোখের চিকিৎসা সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি ও মুঠোফোন বিলের সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ড্যানিশ রিফিউজি কাউন্সিলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY FOR POSITION বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৪।