আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং ও ওয়ার্কশপের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চার বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ৯৪ হাজার ৪৩১ থেকে ১ লাখ ৮ হাজার ৫৮৯ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবনবিমা ও চিকিৎসা–সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ আগস্ট ২০২৪।