আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা অফিসে ইয়াং পিপল ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কো–অর্ডিনেটর—পিপল ফর চেঞ্জ
প্রজেক্ট: পিপল ফর চেঞ্জ লোকালাইজড ইউনিট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থার মুভমেন্ট অব ইয়াং পিপল/সাপোর্ট ফর ইয়ুথ–লেড চেঞ্চ প্রকল্পে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকশনএইডে আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পরামর্শ প্রদান ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম ও জুমের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৯২,৩৪২ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে।