আইসিডিডিআরবিতে চুক্তিতে নিয়োগ, চাকরি পেলে বেতন ২ লাখ ৩৪ হাজার

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: রেডিওলজিস্ট
পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা।
চুক্তির মেয়াদ: ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ
১৯ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়