প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী চাকরি, নিয়োগ নতুন পে স্কেলে

নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। সম্প্রতি ৯ম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০/-

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০/-

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮

বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০/-

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গুরুত্বপূর্ণ শর্তাবলি

যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীদের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক পোর্টালে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা)

আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ (বিকেল ৪টা)