বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন
বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন

বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার টাকা পর্যন্ত

বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকল্প মেয়াদে (দুই বছর) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষ ও দায়িত্বশীল প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

১. বইমেলা ইউনিট ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৮,০০০ টাকা।
২. সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা: সাংগঠনিক কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৪,০০০ টাকা।

দায়িত্বসমূহ
বই সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, লজিস্টিক সামগ্রী সংগ্রহ এবং হিসাব সংরক্ষণ করতে হবে। বইমেলার পরিকল্পনা, প্রচার-প্রচারণা, মেলা পরিচালনা ও বিক্রয় ব্যবস্থাপনা দেখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন এবং কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে।

আবেদন নিয়ম ও শর্ত

বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক ডাউনলোড করতে হবে। ছকটি পূরণ করে প্রার্থীকে নিজস্ব ই-মেইল থেকে kendro.hrm@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

–অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করা যেতে পারে।
–একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষার দিন সিভির প্রিন্ট কপি, সব সনদের ফটোকপি ও এক কপি ছবি সঙ্গে আনতে হবে। –পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়

৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।