কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ৬১ জন এবং ড্রাইভার পদে নির্বাচিত হয়েছেন ৩৮ জন।
পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। পরবর্তী সময় যেকোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।