বাংলাদেশ স্কাউটস রাজস্ব খাতে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি পদে মোট ২৩ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল
১. সহকারী পরিচালক
পদসংখ্যা: ২২টি
বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
২. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান, সিএসই বা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই (ITEE) বা সমমানের সার্টিফিকেটধারী ও স্কাউটিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা ও শর্তাবলি
১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি
রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষা ও আবেদন ফি বাবদ ৫১৫ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সব সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সনদ আপলোড করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ও ফি জমা শুরুর তারিখ: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা