প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা

বেসরকারি সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রটেকশন বিভাগ অ্যাডভাইজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

পদের নাম: অ্যাডভাইজার।

বিভাগ: জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রটেকশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা: প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের বয়সসীমা: উল্লেখ নেই।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ।

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪।