জাতীয় পেনশন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. সিস্টেম অ্যানালিস্ট—০১টি, গ্রেড–৫ম, বেতন স্কেল ৪৩০০০–৬৯৮৫০
২. ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০
৩. প্রোগ্রামার—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০
৪. ব্যবস্থাপক—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০
৫. সহকারী ব্যবস্থাপক—০৩টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০
৬. অ্যাসোসিয়েট—১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০
৭. হিসাবরক্ষণ কর্মকর্তা—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০
৮. সহকারী প্রোগ্রামার—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০
৯. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০
আবেদনে বয়সসীমা
৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৩২, ৩৫, ৩৭ বা ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬ তারিখ, বিকেল ৪টা পর্যন্ত।
*আবেদনের বিস্তারিত দেখুন এখান