ঢাকা ব্যাংকে করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পিও– এভিপি পদমর্যাদায় এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ–
পদের নাম: করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার
পদসংখ্যা: অনুল্লেখিত
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান এবং ঋণ ও জামানত-সংক্রান্ত নথিপত্রের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।