আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র কনটেন্ট ডেভেলপার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র কনটেন্ট ডেভেলপার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতা, মাস কমিউনিকেশন, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা
বেতন: বছরে বেতন ৮,২৪,৮২০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২