বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ইউএসএআইডি বিজয়ী অ্যাকটিভিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এন্টারপ্রেনারশিপ অ্যান্ড অ্যাকসেস টু ফিন্যান্স (এটুএফ) ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, এন্টারপ্রেনারশিপ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে ইয়ুথ এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টে মার্কেট সিস্টেম অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ বা এ ধরনের ক্ষেত্রে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রামসে দক্ষ হতে হবে। ফিন্যান্স, মার্কেটিং ও অপারেশনসসহ বিজনেস ডেভেলপমন্টের মূলনীতি ভালোভাবে জানা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: মাসিক বেতন ১,২১,৬৯৬ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের জন্য সুযোগ ও ডে-কেয়ারের সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৫।