আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কুড়িগ্রামে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে সিনিয়র অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নিউট্রিশন প্রোগ্রামে ম্যানেজার পদমর্যাদায় অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসিএফে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ন্যাশনাল সিএমএএম গাইডলাইন ও সরকারি স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। টিম ম্যানেজমেন্ট, সুপারভিশন, রিপোর্টিং ও বাজেট ফলোআপে অভিজ্ঞ হতে হবে। অ্যাডভোকেসির দক্ষতা থাকতে হবে। সৃজনশীল ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইএনএ, বিএফইউর কাজ জানতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কুড়িগ্রাম
বেতন: মাসিক বেতন ১,০৭,৫০০ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি ২০২৫।