প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনটি ক্যাটাগরিতে ১১ জনের চাকরির সুযোগ

ফেনী ডায়াবেটিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৩টি পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

হাসপাতালটিকে ক্রমান্বয়ে ২৫০ শয্যায় উন্নীত করা এবং মেডিক্যাল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. সিনিয়র কনসালটেন্ট/কনসালটেন্ট: (গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিকস, নিউরো মেডিসিন, রেডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রলোজি, ইউরোলজি, অ্যানেসথেসিওলজি)

পদসংখ্যা: ৮

যোগ্যতা: বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস ডিগ্রি। এ ছাড়া এমডি, এমএস, এফসিপিএস, এমসিপিএস, এমফিল, ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয়)।

২. মেডিক্যাল অফিসার

পদসংখ্যা: ২

যোগ্যতা: বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস ডিগ্রি। সার্জারি, গাইনি, কার্ডিওলজি বা অ্যানেসথেসিয়া বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: সমিতির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

৩. ফার্মাসিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমাধারী হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: সমিতির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

(বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।)

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বায়োডাটার সঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

সাক্ষাৎকারের সময় সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, ফেনী ডায়াবেটিক সমিতি, মিজান রোড, ফেনী, বাংলাদেশ।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬ (অফিস চলাকালীন পর্যন্ত)।