চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৫৫০০ বেতন স্কেলে চাকরি, আবেদন শেষ আজ

পরীক্ষায় ভালো করতে সঠিকভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে
ছবি: সাবিনা ইয়াসমিন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১টি পদে মোট ২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: পাইলট

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/–

গ্রেড: ৬

বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিস্তারিত শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।