বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা—
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
* আবেদনের বিস্তারিত দেখুন এই ঠিকানায়।