বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে, চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কতজন নেবে, তা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনে বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর, ১০ সেপ্টেম্বর ২০২৫
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫