পূবালী ব্যাংকে মানবসম্পদ বিভাগের প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে প্রয়োজন ২০ বছরের অভিজ্ঞতা। অভ্যন্তরীণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬।
পদের নাম: মানবসম্পদ বিভাগের প্রধান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের GPA/CGPA গ্রহণযোগ্য হবে না।
ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান বা টেলিকম খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর জেনারেল ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট/ ডিরেক্টর বা সমমানের উচ্চপদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ৫,০০০ জন কর্মীর জনবল ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত সনদ বা বিশেষায়িত ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
৩০ মে ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর।
বেতন–ভাতা
ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত, পেশাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়—
জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ
পূ্বালী ব্যাংক, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।