বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগে আবেদন চলছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।
* বিস্তারিত দেখুন এই ঠিকানায়।