হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইন্টারভেনশন ম্যানেজার: রিজিওনাল ইনফরমেশন সার্ভিসেস পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১
যোগ্যতা: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে পিএইচডি ডিগ্রিসহ জিআইটি ডিজাইন ও সিস্টেম অপারেশনালাইজেশনে অন্তত ১০ বছর পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, সার্ভিসেস ও জিআইটি অ্যাপ্লিকেশনের তাত্ত্বিক–ব্যবহারিক বিষয়ে জ্ঞান থাকতে হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলসহ বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ৬৬ হাজার ৫১০ মার্কিন ডলার (৮১ লাখ ১৩ হাজার ৩৬৯ টাকা প্রায়) (অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে)।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনাবিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।