আর্থসামাজিক ও উন্নয়নমূলক সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘শাখা ব্যবস্থাপক’ পদে ৫০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে, ই-মেইলে বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
পদের নাম: শাখা ব্যবস্থাপক-১ (কর্মী স্তর-০৮.ক)।
পদসংখ্যা: ৫০
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০-এর কম গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরতদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে।
বেতন: সর্বসাকুল্য ৪১,৮২৮ টাকা।
অন্যান্য সুবিধা: দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, অর্জিত ছুটি ভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়া হবে।
নিয়োগে যোগ্যতাসম্পন্ন আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় এক মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, ১ কপি ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের অনুলিপিসহ আবেদন করতে হবে।
মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
ই-মেইল: dskhr@dskbangladesh.org (ই-মেইলে পদের নাম উল্লেখ করতে হবে)।
আবেদনের শেষ তারিখ—
৬ সেপ্টেম্বর ২০২৬।