ব্রিটিশ কাউন্সিলে স্নাতক পাসে চাকরির সুযোগ

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অ্যাকাডেমিক ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে ব্রিটিশ কাউন্সিল। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাকাডেমিক ম্যানেজার

পদসংখ্যা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা
কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কেমব্রিজ সিইএলটিএ/ট্রিনিটি সার্টিফিকেট টিইএসওএল থাকতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এ লিংক থেকে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো সিভি গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৪।