
বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি স্মল সেগমেন্ট বিভাগে এসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। ২১ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এসএমই রিলেশনশিপ ম্যানেজার
বিভাগ: স্মল সেগমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তৃতীয় বিভাগ থাকলে এ পদে কেউ আবেদন করতে পারবেন না।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, মৌলভীবাজার, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বেতন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ–সুবিধা পাবেন কর্মী।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।