বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিএমএবিতে একাধিক শূন্য পদে চাকরির সুযোগ

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)

মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৬

পদের বিবরণ ও যোগ্যতার শর্তাবলি

১. পদের নাম: ডিরেক্টর (চুক্তিভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই এফসিএমএ হতে হবে এবং কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী (সব শিক্ষাগত স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ৩.২৫) হতে হবে এবং কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য দক্ষতা: কম্পিউটারে পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। শক্তিশালী আন্তব্যক্তিক ও যোগাযোগের দক্ষতা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সক্ষমতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স: ৮ জুন ২০২৬ তারিখে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে (বয়স শিথিলযোগ্য)।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি (কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৭৫)। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি পাবেন প্রার্থী)।

আবেদনে বয়সসীমা: ৮ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল/ইলেকট্রিক্যাল

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (নিয়মানুযায়ী অন্য ভাতাদি প্রযোজ্য)।

আবেদনে বয়সসীমা: ৮ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

৪. পদের নাম: জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রযোজ্য)।

বয়সসীমা: ৮ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন করার নিয়মাবলি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬