যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের সুযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা সাত। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ক) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ) (প্রযোজ্য ক্ষেত্রে মার্কেটিং)

খ) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ) (পুনর্বিজ্ঞপ্তি)

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ)

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগ (দুটি স্থায়ী পদ)

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৪. পদের নাম: প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ ও একটি অস্থায়ী পদ)

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ক্রমিক নং ১ ও ২–এর জন্য ৭ সেট এবং ক্রমিক নং ৩ ও ৪–এর জন্য ৪ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬

রেজিস্ট্রার, যবিপ্রবির কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও ওয়েব পোর্টাল থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে।