মডেল: নুসরাত ও সিফাত
মডেল: নুসরাত ও সিফাত

বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন লাখের বেশি

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে কো–অর্ডিনেটর (আপসাইক্লিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কো-অর্ডিনেটর (আপসাইক্লিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট)

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোডাক্ট ডিজাইন, ক্র্যাফটস, আর্ট অ্যান্ড ডিজাইন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিশেষ করে পাট, বাঁশ, কাঠ, হ্যান্ড স্টিচিং ও হ্যান্ড পেইন্টিংয়ের শিল্পপণ্য তৈরিতে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ও মেথোডলজিতে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০৪,৬৫৭ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মাসিক বোনাস, যোগাযোগ ও ভ্রমণ ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া career.prottyashi@gmail.com এই ঠিকানায় কভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৫।