সিটি ব্যাংক
সিটি ব্যাংক

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন ৩ সেপ্টেম্বরের মধ্যে

সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের এমপ্লয়ি ব্যাংকিং শাখায় ‘অফিসার-টেম্পোরারি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি।

পদের নাম: অফিসার-টেম্পোরারি।

পদের ধরন: চুক্তিভিত্তিক।

কর্মস্থল: ঢাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক খাতে কাজের অভিজ্ঞতা ও সেলসে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা: রিটেইল ব্যাংকিং অ্যাসেট প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান, দর-কষাকষি ও নেটওয়ার্কিং দক্ষতা থাকতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

পার্টনার প্রতিষ্ঠান ও অন্যান্য সম্ভাব্য স্থান থেকে হোম লোন, অটো লোন ও পারসোনাল লোন সংগ্রহ করা। ক্রেডিট কার্ড বিক্রয় ও অন্যান্য প্রোডাক্টের ক্রস-সেল করা। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে লোন ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য গ্রাহকের স্থানে উপস্থিত হওয়া। নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা এবং ব্যাংকের অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রণকারী নীতি অনুসরণ নিশ্চিত করা।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬