এআই/ প্রথম আলো
এআই/ প্রথম আলো

চট্টগ্রামে দুই কর অঞ্চলে ২৫২ পদে চাকরি

চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬ এ ১৩ থেকে ২০ গ্রেডের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় কর অঞ্চলে ১২৬ জন করে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

কর অঞ্চল- ৫ (০১টি), কর অঞ্চল- ৬ (০১টি)

বেতন স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৮

কর অঞ্চল- ৫ (০৪টি), কর অঞ্চল-৬ (০৪টি)

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৪৪

কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৪. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৪৪

কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪৬

কর অঞ্চল- ৫ (২৩টি), কর অঞ্চল- ৬ (২৩টি)

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৪

কর অঞ্চল-৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

এআই/প্রথম আলো

৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৪

কর অঞ্চল- ৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)

বেতন স্কেল: (গ্রেড-১৪) ৮,২৫০-২০,১০০ টাকা।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

কর অঞ্চল- ৫: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

কর অঞ্চল- ৬: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ জুন, ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটে (www.taxeszone5.chittagong.gov.bd এবং https://tax6.chattogram.gov.bd/)।