৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১,০১৭ সিনিয়র অফিসার, পরীক্ষার সূচি ও নম্বরবণ্টন প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ও পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।

মোট শূন্য পদ ১ হাজার ১৭টি। পদের নাম সিনিয়র অফিসার (সাধারণ)। প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন ১ ঘণ্টার নিয়োগ পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।

পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন

১. প্রিলিমিনারি (এমসিকউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২০ নম্বর), ইংরেজি (২০ নম্বর), গণিত (২০ নম্বর), সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং) (১০ নম্বর), অ্যানালিটিক্যাল স্কিল (২০ নম্বর) এবং আইসিটি (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

২. লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

  • পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

  • প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, কার্ড) বা কাগজপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

  • পরীক্ষাকেন্দ্রের নাম ও আসনবিন্যাস যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে