বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট চার আইনজীবীকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে একজন একাধিক পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্যানেল আইনজীবী (জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম/ সিজিএম আদালত)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) ও এলএলএম (স্নাতকোত্তর)/বার অ্যাট ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত /////////////আমার////////// সনদ থাকতে হবে।
‘ঢাকা বার অ্যাসোসিয়েশন’-এর সদস্য হওয়া আবশ্যক। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম/সিজিএম আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
২. পদের নাম: প্যানেল আইনজীবী (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) ও এলএলএম (স্নাতকোত্তর)/বার অ্যাট ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত /////////////আমার////////// সনদ থাকতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্তির বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন’-এর সদস্য এবং মহামান্য আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হওয়া আবশ্যক। হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে বা উভয় বিভাগে যৌথভাবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬
আবেদন শেষ: ৯ এপ্রিল ২০২৬