ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন সহযোগী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা:
বিভাগ: মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ

যোগ্যতা: প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতাসহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে সাত বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে বা স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে গবেষণা/বৈজ্ঞানিক কর্মকর্তা অথবা সমমান পদে কমপক্ষে ১৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) যুক্ত মানসম্মত জার্নালে কমপক্ষে সাতটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

যেভাবে আবেদন ও ফি

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।

আবেদন শেষ সময়

২৮ জানুয়ারি, ২০২৪।