বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) পদমর্যাদায় রিলেশনশিপ অফিসার (আরও) টু রিলেশনশিপ ম্যানেজার (আরএম) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: বিজেনেস গ্র্যাজুয়েট হতে হবে। সিজিপিএ ৪–এর মধ্যে অন্তত ৩.০০ থাকতে হবে। অফিসার পদের জন্য কোনো ব্যাংকের ব্রাঞ্চ বা প্রায়োরিটি ব্যাংকিংয়ে দুই থেকে তিন বছর; সিনিয়র অফিসার পদের জন্য তিন থেকে চার বছর; প্রিন্সিপাল অফিসার পদের জন্য চার থেকে পাঁচ বছর এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের জন্য পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ সফটওয়্যার মডিউল ও এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন–ভাতা: আকর্ষণীয় বেতন–ভাতা
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪।