বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত ‘ওয়েম্যান’ পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের জন্য ২০৫ জনের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েম্যান পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পেয়েছেন ২০৫ জন। প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে দেওয়া তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে দেওয়া অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের বিভাগীয় নির্বাচন কমিটি সুপারিশ করেছে। নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখ্যযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর ভুল/মিথ্যা কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখা যাবে এই লিংকে।