রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পুনর্নিয়োগ, পদ ১৮

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ–RDA) বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ১৮টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে গত ৭/১১/২০২৪ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

চাকরির বিবরণ: পদের নাম ও সংখ্যা:

১। ক্যাশিয়ার-০১টি

২। ড্রাফটসম্যান-০২টি

৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০২টি

৪। হিসাব সহকারী-০১টি

৫। সার্ভেয়ার-০৩টি

৬। গাড়িচালক (ভারী) (ড্রাইভার)-০১টি

৭। গাড়িচালক (হালকা) (ড্রাইভার)-০১টি

৮। ইলেকট্রিশিয়ান-০১টি

৯। ফটোকপি অপারেটর-০১টি

১০। চেইনম্যান-০২টি

১১। অফিস সহায়ক-০২টি

১২। নিরাপত্তা প্রহরী-০১টি

আবেদনে বয়সসংক্রান্ত তথ্য—

১ সেপ্টেম্বর ২০২৬ সালে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি বিধিমোতাবেক বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনপ্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা—

অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে

আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।