১৮৮০ অফিস পদের পরীক্ষার সূচি ও নম্বর বিভাজন প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ১ হাজার ৮৮০টি শূন্য পদে নিয়োগে প্রিলিমিনারি (এমসিকিউ–MCQ) এবং লিখিত পরীক্ষার সময়সূচি ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ ১ হাজার ৮৮০টি। পদের নাম অফিসার (সাধারণ)।

পরীক্ষার সময়সূচি

১. প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ): ১৬ মে ২০২৬ (শনিবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

২. লিখিত পরীক্ষা: ৬ জুন ২০২৬ (শনিবার), বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন

১. প্রিলিমিনারি (এমসিকিউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), সাধারণ গণিত ও কোয়ান্টিটিভ স্কিলস (২০ নম্বর), সাধারণ জ্ঞান (২০ নম্বর), বেসিক কম্পিউটার নলেজ (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।