
বোম্বে সুইটস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। ৬ মাসের প্রশিক্ষণ শেষ হলে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাবেন প্রার্থীরা। যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস করা শিক্ষার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একজনকে নিয়োগ দেবে বোম্বে সুইটস। ফুলটাইম এ চাকরিতে আবেদনের বয়স সর্বোচ্চ ৩০ বছর। এ পদে চাকরি পেলে বেতন হবে ৩৫ হাজার টাকা। সিনিয়র অফিসার হওয়ার পরে বেতন হবে ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্য সুবিধাও পাবেন প্রার্থীরা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।