আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১,৮৭,০০০, আছে বিয়ে ভাতা

ছবি: এসিএফের ফেসবুক পেজ থেকে নেওয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কান্ট্রি লা ফেম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘হেড অব ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: হেড অব ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যান রিসোর্স বিভাগে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজমেন্ট–সংক্রান্ত পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান বা ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্ট ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।

কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৮৭,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে আর্থিক সুবিধা, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবন বিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।