প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

জনতা ও অগ্রণী ব্যাংক নেবে ২৩৩ অফিসার: লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২ হাজার ৫৫৭ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে ২৩৩ জন নিয়োগ পাবেন।

লিখিত পরীক্ষার সময়সূচি-

তারিখ ও সময়: ১৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।

কেন্দ্র: লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯/১৫ লালমাটিয়া, ব্লক-ডি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

লিখিত পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা-

১. লিখিত পরীক্ষার জন্য পৃথক কেনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

২. পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

৩. প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের ক্যালকুলেটর, কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

৪. প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

৫. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও অন্যান্য তথ্য দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।