এআই জেনারেটেড
এআই জেনারেটেড

ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম

ঢাকার ডেনমার্ক দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, পলিসি অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইটি দক্ষতাসহ মাইক্রোসফট অফিস, আউটলুক, ক্যানভা, মেটা বিজনেস ও হুটস্যুটের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: গুলশান, ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম এবং কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, দুই থেকে তিনটি রেফারেন্সসহ সিভি dacambapplication@um.dk ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Head of Comms and Political Officer–(your name)’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৫।