বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে চাকরি, আবেদন ২৫ নভেম্বরের মধ্যে

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তাদের বিভিন্ন দপ্তর ও শাখায় রাজস্ব খাতের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ২৫টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি প্রার্থীরা নির্ধারিত ফরমে ডাকযোগে বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

১. রেজিস্ট্রার: ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।

২. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।

৩. পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।

৪. চিফ রিসার্চ অফিসার (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।

৫. অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন শাখা): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।

৬. অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।

৭. অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।

৮. উপপরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

৯. উপ-প্রধান প্রকৌশলী (সিভিল): ১টি। বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

১০. সহকারী পরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (গ্রেড-৭)। বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর।

১১. প্রকিউরমেন্ট অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১২. সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার দপ্তর): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৩. সেকশন অফিসার গ্রেড-১ (ট্রেজারার দপ্তর): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৪. নার্স (মেডিক্যাল সেন্টার): ১টি। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৫. ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ): ১টি। বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৬. সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ): ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৭. হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৮. গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা বিভাগ): ১টি। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

১৯. রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর): ১টি। বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২০. সেমিনার এটেনডেন্ট (ইংরেজি বিভাগ): ১টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২১. সিকবয় (মেডিক্যাল সেন্টার): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২২. এমএলএসএস (রেজিস্ট্রার দপ্তর): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২৩. এমএলএসএস (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২৪. পরিচ্ছন্নতাকর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ৭টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

২৫. নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ১২টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১ থেকে ৭ নং পদ (গ্রেড ৩ ও ৪): যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীসহ সমস্কেল ও ১ম শ্রেণির পদে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ৭ নম্বর পদের জন্য লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।

৮ থেকে ১৩ নং পদ (গ্রেড ৫ থেকে ৯): পদানুযায়ী বাণিজ্যে/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা স্নাতকোত্তর ডিগ্রি ও নির্দিষ্ট মেয়াদের কাজের অভিজ্ঞতা/দক্ষতা।

১৪ থেকে ১৬ নং পদ (গ্রেড ১০ থেকে ১৪): নার্স পদে ডিপ্লোমা ইন নার্সিং/বিএসসি ইন নার্সিং (BNMC নিবন্ধিত); ল্যাব টেকনিশিয়ানে বিজ্ঞানে স্নাতক/এইচএসসি ও ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ; এবং সেমিনার সহকারী পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

১৭ থেকে ২৫ নং পদ (গ্রেড ১৬ থেকে ২০): পদানুযায়ী বাণিজ্যে স্নাতক, এসএসসি বা অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও শারীরিক যোগ্যতা।

আবেদনপত্র জমা ও ব্যাংক ড্রাফট

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে বিজ্ঞাপিত পদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

ফরমের সেট সংখ্যা: ১-১৪ নম্বর পদের জন্য প্রতি পদে ৭ সেট এবং ১৫-২৫ নম্বর পদের জন্য প্রতি পদে ৪ সেট আবেদন ফরম জমা দিতে হবে।

ব্যাংক ড্রাফট/পে-অর্ডার: ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। ১-১৪ নং পদের জন্য ২০০ টাকা, ১৫-২৫ নং পদের জন্য ৫০ টাকা এবং সব অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা (অফেরতযোগ্য) ড্রাফট সংযুক্ত করতে হবে।

অন্যান্য সংযুক্তি: ছবি, সনদপত্র, এনআইডির সত্যায়িত অনুলিপি এবং প্রার্থীর বর্তমান ঠিকানা লিখিত ৭ টাকার ডাকটিকিট যুক্ত একটি (২৪×১১ সেমি/ ১০×৪.৫ ইঞ্চি) ফেরত খাম আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

ঠিকানা: রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংস্থাপন শাখা)।

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত (রবি থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল ৪টা)।

বিশেষ দ্রষ্টব্য: ২৯-০৫-২০২৫ ও ১২-০১-২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।