ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ২০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রি ডাক বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. পদের নাম: টাইপিস্ট/কপিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: প্রসেস সার্ভার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৪. পদের নাম: ফরাস
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৬. পদের নাম: নৈশপ্রহরী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট (www.forms.gov.bd.job) থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে পাঠাতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। প্রার্থীর সঠিক নাম-ঠিকানাসহ ২০ টাকার অব্যবহৃত ডাকটিকিট-সংবলিত সাড়ে ৯ বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে ১২১০৩০২-২০৩১ নম্বর কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।