
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মেয়াদকালীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকল্পে ৯ম গ্রেডে সহকারী প্রোগ্রামার/ইনস্ট্রাক্টর পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী প্রোগ্রামার/ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ই-মেইল ও মুঠোফোন নম্বর আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর e-Recruitment কর্তৃক ই-মেইল ও পাসওয়ার্ড পাঠানো হবে। ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনের প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করতে হবে (প্রয়োজনে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিবন্ধন ম্যানুয়াল ও আবেদন ম্যানুয়াল অনুসরণ করতে হবে)। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন যেভাবে
পরীক্ষার ফি বাবদ ৬৫০ টাকা ডিবিবিএল, বিকাশ অথবা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট ওয়েবসাইটের পেমেন্ট অপশনের নির্দেশনা অনুসরণ করে প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৩।