
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
ফেলো (সহকারী অধ্যাপক) ৭টি ও সহযোগী অধ্যাপক ৩টি।
ইতিহাস-১, ইংরেজি-১, রাষ্ট্রবিজ্ঞান-১, অর্থনীতি-১, ব্যবসা প্রশাসন-১, ভূগোল-১, ফোকলোর-১, আইন-১, নৃবিজ্ঞান-১ ও মনোবিজ্ঞান-১।
ফেলো (সহকারী অধ্যাপক) ৩৫৫০০-৬৭০১০ টাকা ও সহযোগী অধ্যাপক ৫০০০০-৭১২০০ টাকা।
প্রতিটি পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (https://job.ru.ac.bd) এ পাওয়া যাবে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করে ১১ সেট দরখাস্ত ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক বরাবর পাঠাতে হবে।
প্রতিটি পদের জন্য প্রতি সেট দরখাস্তের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র ও সার্টিফিকেট, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট, সব গবেষণামূলক প্রবন্ধের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।
প্রফেসর মোহাম্মদ নাজিমুল হক, পরিচালক, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ।
১৭ সেপ্টেম্বর ২০২৩