
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদ সচিব পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্কীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://dcrajbari.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর, ২০২২।