বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীন ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬।
ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য
ইন্টার্নশিপের বিষয়: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক /স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ হতে হবে।
স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ (দুই) বছরের মধ্যে আবেদন করতে হবে।
মাসিক ভাতা
১০,০০০ টাকা।